ভারতে ৪৭ দিন ধরে নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ার পর আজ মঙ্গলবার (০৪ জুন) চলছে ভোট গণনা। লোকসভা নির্বাচনে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৫০০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ২২৮টিতে জিতেছে ক্ষমতাসীন বিজেপি। ৮৮টিতে জিতেছে কংগ্রেস।
৩৬টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি), অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিতেছে ২৮টি, জনতা দল (জেডি-ইউ) জিতেছে ১২টি আসন, ডিএমকে পেয়েছে ১৬টি আসন। তেলুগু দেশম ১২টি, শিব সেনা (উদ্ধব ঠাকরে) ৭টি ও শিব সেনা (এসএইচএস) জিতেছে ৭টি আসন।
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) জিতেছে ৫টি আসনে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) ৪টি। তিনটি আসনে জিতেছে আম আদমি পার্টি (আপ), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, ২২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৪টি আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ২টি আসনে এগিয়ে রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২টি আসনে।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে সরকার গড়তে ২৭২টি আসন প্রয়োজন। গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সে সময় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২টি আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪টি আসন।
ভারতে প্রায় ৯৭ কোটি ভোটার রয়েছে, যাদের মধ্যে প্রায় দুই কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিয়েছে। মোট ভোট পড়ছে ভোট পড়েছে ৬৪ কোটির বেশি। অর্থাৎ ভোট পড়ার হার গড়ে ৫৮ দশমিক ৫৮ শতাংশ। এই পুরো প্রক্রিয়ায় দেড় কোটি নির্বাচনী কর্মী, নিরাপত্তা কর্মী ও ৬৮ হাজার মনিটরিং টিম বা পর্যবেক্ষক দল কাজ করছে।
মেট্রোরেলে সমুচা খেয়ে সিটের নিচে উচ্ছিষ্ট ফেললেন নারী
প্রেমের টানে সোনাগাজীতে মার্কিন নারী