লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। তবে ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের মতো এবার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না বিজেপি।
তাই নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদ নির্ভর করবে এনডিএ জোটের শরিকদের ওপর। বিশেষ করে তেলেগু দেশমের চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের জনতা দল-ইউনাইটেডের (জেডি–ইউ) ওপর ভর করতে হবে বিজেপিকে। এছাড়াও একাধিক এনডিএ শরিকের ওপরে নির্ভর করতে হবে বিজেপিকে, যা তাদের জন্য নতুন অভিজ্ঞতা।
ভারতের স্বাধীনতার পর থেকে পণ্ডিত জওহরলাল নেহরু ছাড়া কোনো প্রধানমন্ত্রীই টানা তৃতীয়বারের মতো সরকার গঠনে সফল হননি। এই নির্বাচনে নেহরুর রেকর্ডের ছোঁয়ার সুযোগ পেয়েছেন মোদি।
কিন্তু লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল আসা শুরুর পর নীতীশ-নাইডু ফ্যাক্টরই ঘুরে-ফিরে আসছে। কারণ নীতিশ ও নাইডুর অবস্থানের ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে আরও বেশ কিছু দল রয়েছে, যাদের কেউ দুই বা এক আসনে সারা ভারতে এগিয়ে। এদেরও সঙ্গে নিয়ে চলতে হবে ভবিষ্যতের বিজেপিকে।
১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ জোট একাধিক শরিক নিয়ে পাঁচ বছর সরকার চালিয়েছিল। কিন্তু এখনকার বিজেপি তা নয়। মোদির নেতৃত্বাধীন বিজেপি এককভাবে জিততেই অভ্যস্ত। শরিকদের ওপর নির্ভর করে এবং তাদের ভরসায় রাজ্য বা কেন্দ্র কোথাও সরকার চালাননি মোদি। তাই এই নতুন সমীকরণের সঙ্গে তিনি কীভাবে খাপ খাইয়ে নিচ্ছেন, কীভাবে ওঠাবসা করছেন তার ওপরই নির্ভর করবে সরকারের বাঁচা–মরা।
‘ইন্ডিয়া’ জোট কারা?