ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) টানা তৃতীয়বারের মতো জয় এনে দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি বলেন, ‘মানুষ টানা তৃতীয়বারের মতো এনডিএ’র ওপর আস্থা রেখেছে। ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’
মঙ্গলবার (০৪ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে এনডিএ। তাদের বিরোধী ব্লক ইন্ডিয়াও এক ধরনের প্রত্যাবর্তন করেছে। ২০১৯ সালের তুলনায় এটিকে ‘বিশাল উন্নতি’ বলে অভিহিত করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বারানসী থেকে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী মোদি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ভালোবাসার জন্য আমি জনগণকে প্রণাম জানাই। তাদের আশ্বস্ত করে বলতে চাই আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণে গত দশকে যে ভালো কাজ করেছি তা অব্যাহত রাখব।’ যদিও বারানসী থেকে এবার মোদির জয়ের ব্যবধান ২০১৯ সালের নির্বাচনের ব্যবধানের তুলনায় অনেক কম।
ভারতে প্রায় ৯৭ কোটি ভোটার রয়েছে, যাদের মধ্যে প্রায় দুই কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিয়েছে। মোট ভোট পড়ছে ভোট পড়েছে ৬৪ কোটির বেশি। অর্থাৎ ভোট পড়ার হার গড়ে ৫৮ দশমিক ৫৮ শতাংশ। এই পুরো প্রক্রিয়ায় দেড় কোটি নির্বাচনী কর্মী, নিরাপত্তা কর্মী ও ৬৮ হাজার মনিটরিং টিম বা পর্যবেক্ষক দল কাজ করছে।
২৪৫ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ১২৩, কংগ্রেস ৫৪
জনগণ মোদি-অমিতকে চায় না: রাহুল গান্ধী