ফের ঢাকায় আসছেন নচিকেতা

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম

ফের ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’। এমনটা জানানো হয় আজব কারখানার ফেসবুক পেজ থেকে।

জানা গেছে, এবারও নচিকেতার সঙ্গে থাকবেন আয়োজক, সংগীতশিল্পী জয় শাহরিয়ার। 

এর আগে সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একটি একক কনসার্ট করেন নচিকেতা। নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনে অংশ নেন। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত