মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:২৭ পিএম

একমাস ছয় দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকে টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।

সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। বিএনপি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে ররণ করেন। এ সময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকারবিরোধী শ্লোগান দেন।

এপ্রিল মাসের ২৯ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠান। তিন মামলায় টুকু বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেন আদালত। এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত