কমতে পারে চকলেটের দাম  

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৩৪ পিএম

চকলেট আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফলে চকলেটের দাম কমতে যাচ্ছে। 

অর্থমন্ত্রী বলেন, চকলেট ও চকলেটজাত পণ্য ও সাপ্লিমেন্টের আমদানি পর্যায়ে শুল্ককরের তারতম্য আছে। এমতাবস্থায় উভয় পণ্যের আমদানিতে সমানভাবে করভার আরোপের উদ্দেশ্যে চকলেটের বিপরীতে আরোপিত ৪৫% সম্পূরক শুল্ক হ্রাস করে ২০% করার প্রস্তাব করছি।

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত