রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভলখভ নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছে চার ভারতীয় মেডিকেল ছাত্র। শুক্রবার এ তথ্য জানিয়েছেন স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা।
স্থানীয় সময় গত মঙ্গলবার রাশিয়ার ভেলিকি নভগোরোড শহরের ভলখভ নদীতে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটির আঞ্চলিক শাখা।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম দ্যা মস্কো টাইমস এবং ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা জানায়, পাঁচজন ভারতীয় শিক্ষার্থী এমন একটি এলাকায় সাঁতার কাটছিল যেখানে সাঁতার কাটা নিষিদ্ধ। হঠাৎ তাদের মধ্যে দু'জন স্রোতের টানে ভেসে যেতে শুরু করলে বাকি দু'জন তাদের বাঁচাতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর চারজনই পানির নিচে তলিয়ে যায়।"
নিকটবর্তী সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে, তাৎক্ষণিক পঞ্চম শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের বাঁচানো যায়নি। নিহত চারজনের বয়স ১৮ থেকে ২০ বছর।
নিহত শিক্ষার্থীরা সবাই ভেলিকি নোভগোরোডের স্টেট বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়াশুনা করছিল। ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে যে, নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এদিকে রাশিয়ার তদন্তকারীরা শুক্রবার জানিয়েছে যে এখনও পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন ভাই জিয়া, জিশান এবং হর্ষাল দেশাল ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা। নদীতে ডুবে যাওয়ার আগ মুহূর্তে জিশান তার পিতামাতার সাথে ভিডিও কলে কথা বলছিলেন বলে পরিবারের একজন সদস্য ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।
এছাড়া নিশা ভূপেশ সোনাওয়ানে নামে আরেক নারী শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভেলিকি নভগোরড শহরটি রাশিয়ার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। এই শহরটি সেন্ট পিটার্সবার্গ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভলখভ নদী উত্তর-পশ্চিম রাশিয়ার শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন