ভুল করে টাকার কয়েন গিলে ফেলে পাঁচ বছরের এক শিশু। এরপর কেটে যায় সাত বছর। অঙ্কুল নামে ওই শিশুর বয়স এখন ১২ বছর। পেটে ব্যথার কারণে এক্সরে করে ধরা পড়ে সেই কয়েন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করেন চিকিৎসকরা।
এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। চিকিৎসক বিবেক সিংহ এবং তার সহযোগী চিকিৎসকেরা যৌথভাবে এই অস্ত্রোপচারটি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বাঘৌলির মুরালিপুরা গ্রামের বাসিন্দা অঙ্কুলের প্রথম পেটে যন্ত্রণা শুরু হয় গত এপ্রিল মাসে। তার পরে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের দেওয়া কিছু ওষুধ খেয়ে সে সুস্থ হয়ে ওঠে। তার পর হঠাৎই অঙ্কুলের গলায় ব্যথা শুরু হয়।
সেটা শুনে অঙ্কুলের দাদু তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে এক্সরে করার পর দেখা যায়, শিশুটির খাদ্যনালির একপাশে একটি কয়েক আটকে রয়েছে। কয়েনটি এমনভাবে অঙ্কুলের খাদ্যনালিতে আটকে ছিল যে তাতে খুব বেশি ওর অসুবিধা হচ্ছিল না, তবে মাঝেমধ্যেই ব্যথা হচ্ছিল তার। শেষমেশ টেলিস্কোপ অস্ত্রোপচারের মাধ্যমে কয়েনটি বের করা হয়েছে।
চিকিৎসক বিবেক সিংহ বলেন, ‘কয়েনটি শিশুটির গলায় ৭ বছর আটকে ছিল ভেবেই অবাক লাগছে। এর থেকে ওর শরীরে বড় রকম সংক্রমণের ঝুঁকি ছিল। কয়েনটি বের করা হলেও সংক্রমণের ঝুঁকি এখনও রয়েছে।’
জেল থেকেই ভারতের এমপি নির্বাচিত ২ প্রার্থী, কীভাবে শপথ নেবেন
বাজারে যাওয়ার পথে নারীকে আস্ত গিলে ফেলল সাপ