২ কোটি ৮ লাখ টাকা (প্রায়) একটি টিকিটের মূল্য! টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের একটি বিশেষ আসনের অবিশ্বাস্য এই দাম হাকিয়েছে টিকেট বিক্রেতা।
বিশেষ সিটটির নাম রাখা হয়েছে 'সিট নম্বর থার্টি'। ২৫২ সেকশনের ২০ নম্বর সারির এই টিকিটটির দাম ১ লাখ ৭৫ হাজার ৪০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২ কোটি ৭ লাখ ৩৬ হাজার ৬৮২ টাকা। আর ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪৬ লাখ।
বাউন্ডারি ক্লাব সেকশনের টিকিট মূল্য ১৫০০ মার্কিন ডলার। সেখানে ডায়মন্ড ক্লাবের টিকিটের দাম আইসিসি বেঁধে দিয়েছে ১০ হাজার মার্কিন ডলার। যারা সেই টিকিট আবেদনের মাধ্যমে পেয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই চড়া দামে রিসেল করছেন। www.stubhub.com ওয়েবসাইটে ‘সিট নম্বর থার্টি’র দাম হাকিয়েছেন বিক্রেতা দেড় কোটি টাকা।
এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তেমন বাড়তি উন্মাদনা নেই যুক্তরাষ্ট্রে। কিন্তু পাকিস্তান-ভারত মহারণের জন্য হাজার-হাজার ডলার দাম উঠছে এক-একটি টিকিটের।
যুক্তরাষ্ট্রে ভারত ও পাকিস্তানের অসংখ্য মানুষ থাকেন। তাদের মধ্যে এখন টিকিটের হাহাকার। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
উগান্ডাকে সর্বনিম্ন রানের লজ্জায় ফেলে উইন্ডিজের রেকর্ড জয়