থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা করে গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আজ রবিবার দুপুরে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে। আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের বিভিন্নস্থানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানায়, আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা থানায় এসে হামলা করেন। সে সময় ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন আব্দুল সালাম, মো. ইকবাল হেসাইন ও তরিকুল মিনা। আহত সকলেই ঝিনাইদহ পুলিশ লাইনের পুলিশ সদস্য বলে জানান, ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন।

শৈলকুপা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের মোস্তাক সিকদারকে পুলিশ রবিবার দুপুরে আটক করে। এতে ক্ষিপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিকাল সাড়ে ৩টার দিকে শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত