মোদির মন্ত্রিসভায় প্রথমবার পূর্ণমন্ত্রী হলেন যারা

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৯ পিএম

ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৩০ জন মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত রয়েছেন পাঁচজন। তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

শরিক দলগুলি থেকে এবার মোদির মন্ত্রিসভায় জায়গা পেল একাধিক নতুন মুখ। পাশাপাশি পুরনো একাধিক জনকে ছেঁটে ফেলে বিজেপির একাধিক সাংসদ প্রথমবার জায়গা পাকা করলেন মোদির মন্ত্রিসভায়।

রবিবার রাষ্ট্রপতিভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মোট ৩০ জন। যাদের মধ্যে প্রথমবার পূর্ণমন্ত্রী হলেন- বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যেরই বিদিশা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শিবরাজ সিংহ চৌহান, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী তথা এ বার হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্রের সাংসদ মনোহরলাল খট্টর, কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী তথা মাণ্ড্য কেন্দ্রের জেডিএস সাংসদ এইচডি কুমারস্বামী, গয়ার সাংসদ তথা এনডিএ-র শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতেন রাম মাঝি। একইসঙ্গে ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ জুয়েল ওরাওঁ এবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এবার নরেন্দ্র মোদি হয়ে পড়েন পরনির্ভর। ফলে কিংমেকার হয়ে ওঠেন জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দল দুটি যথাক্রমে ১৬টি ও ১২টি করে আসন জিতেছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত