কৃষক দল থেকে ৪ জনকে বহিষ্কার

আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:১২ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চারজনকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মোকা এবং কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সহসভাপতি ও কুষ্টিয়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি বাবলা আমিনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত