এর বেশি কী করতে পারি? || প্রভাষ আমিন
আসলে অর্থমন্ত্রী এখানে অনেকটা অসহায়। তার কাছে কোনো জাদুর কাঠি নেই, যার ছোঁয়ায় তিনি অর্থনীতি ঠিক করে ফেলবেন বা মূল্যস্ফীতি কমিয়ে আনবেন। তিনি আন্তরিকভাবে চেষ্টা করতে পারেন। সেই চেষ্টাটা আছে তার বাজেট প্রস্তাবনায়।
নতুন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অর্থনীতির ছাত্র। কিন্তু তার পুরো ক্যারিয়ার কেটেছে ডিপ্লোম্যাসিতে। আমলাজীবন শেষে রাজনীতিতে এসেছেন, এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। মন্ত্রিত্বের প্রথম দায়িত্ব ছিল তার ক্যারিয়ারের সমান্তরাল পররাষ্ট্র। তবে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারে অর্থমন্ত্রী হিসেবে চমকের নাম এ এইচ মাহমুদ আলী। ক্যারিয়ারের শেষ বেলায় এসে তিনি সুযোগ পাচ্ছেন, জীবনের শুরুর পড়াশোনা কাজে লাগানোর।
পড়ুন এখানে...
সবচেয়ে বেশি বঞ্চিত গরিবরা || চিররঞ্জন সরকার
বাজেটে ট্যাক্সের বোঝা বাড়ে, ধনীদের সম্পদ বাড়ে, কালো টাকা সাদা করার সুযোগ বাড়ে, আমলা প্রশাসন খাতে বরাদ্দ বাড়ে আর এর প্রভাব এসে পড়ে নিম্নবিত্তদের ওপর। গরিবের নামে যে বাজেট করা হয়, তাতে সবচেয়ে বেশি বঞ্চিত হন গরিবরাই।
প্রাচীন ভারতের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা ছিলেন আচার্য চাণক্য। অর্থনীতির পাশাপাশি কূটনীতি, রাষ্ট্রনীতি ও দর্শনে অগাধ জ্ঞান ছিল তার। কৌটিল্য নামেও পরিচিত ছিলেন তিনি। একটি দেশের আদর্শ বাজেট, কর ব্যবস্থা ও অর্থনীতি ঠিক কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গে তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থে পরামর্শ দিয়ে গিয়েছেন। চাণক্য বলেছেন, একজন রাজার সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ‘রাজকোষ’ অর্থাৎ সেই রাজ্যের কোষাগার।
পড়ুন এখানে...
এর বেশি কী করতে পারি?
সবচেয়ে বেশি বঞ্চিত গরিবরা