বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরের সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ আজ। পরিস্থিতি ঠান্ডা করতে তাই এক পশলা বৃষ্টি পাঠিয়ে দেয় প্রকৃতি। তাতে আধা ঘন্টা পিছিয়ে টস করতে নামেন শান্ত। তার সঙ্গী ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বিলম্ব শেষে টসভাগ্য পাশে পান স্কট। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি জিইয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার।
নৈসর্গিক আর্নোস ভ্যাল স্টেডিয়ামে তাই আগে ব্যাটিংয়ে নামছেন তানজিদ-লিটনরা। নেদারল্যান্ডস একাদশে তেজা নিদামানুরুর বদলে ঢুকেছেন আরিয়ান দ্ত্ত। বাংলাদেশ খেলছে অপরিবর্তিত দল নিয়েই।
তবে শুরুটা খুব বাজে হলো বাংলাদেশের। প্রথম ওভারে মাত্র ৩ রান সংগ্রহের পর দ্বিতীয় ওভারে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন অধিনায়ক শান্ত। আরিয়ান দত্তের শিকার বনেছেন তিনি। ৩ বলে ১ রান করেন শান্ত।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ:
মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডি, লোগান ফন বিক, পল ফন মিকেরেন, আরিয়ান দত্ত, টিম প্রিঙ্গল এবং ভিভিয়ান কিংমা।
