মালয়েশিয়ায় রিতুর রুপা

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৭:০৩ পিএম

বাংলাদেশের জন্য সুখবর এনেছেন দেশের নারী হাই জাম্পের রেকর্ডধারী রিতু আক্তার। মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে রৌপ্য জিতেছেন তিনি। আজ পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে এ কীর্তি গড়েন রিতু।

সর্বশেষ জাতীয় প্রতিযোগিতাতে ১.৭৬ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন তিনি। এদিন তিনি স্কোর করেন ১.৭৫ মিটার। দেশকে পদক এনে দিয়ে আনন্দিত ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার রিতু মালয়েশিয়া থেকে বলেছেন, ‘উন্নত প্রশিক্ষণ পেলে আমি ভালো করব আশা করি।’

মালয়েশিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ৫ জন বাংলাদেশ সেনাবাহিনীর, বাকি দুজন বাংলাদেশ নৌবাহিনীর। প্রতিযোগিতায় অ্যাথলেটদের অংশ নেওয়ার খরচ বহন করছে দুই বাহিনীই। অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশি বেশি অংশ নেওয়ার সুযোগ দিতেই এই উদ্যোগ।

সম্প্রতি এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৪০০ মিটারে রৌপ্য জেতা জহির রায়হান অংশ নিচ্ছেন ২০০ মিটার স্প্রিন্টে।  হিট পর্ব শেষে সেমিফাইনালে উঠেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত