বাইক আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

আপডেট : ১৫ জুন ২০২৪, ০২:২১ পিএম

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আক্কাশ আলী (৬০) নামে এক বাইকচালক মারা গেছেন। শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর রোডে এলাকায় বাইক চালিয়ে যাওয়ার সময় বিনিময় পরিবহন নামে একটি বাসের ধাক্কায় তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় হঠাৎ বিনিময় পরিবহনের একটি বাস বাইকটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আক্কাস নিহত হন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত