ঈদে ব্যস্ত থাকেন তারকা। শুটিং, লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি ঈদের উৎসবেও শামিল হন। বিশেষ করে কোরবানি ঈদে তারকারা পশু কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করেন। কেউ কেউ নিজেই হাঁটে গিয়ে পছন্দের পশু কিনে আনেন। কেউবা নিজে না গেলেও পরিবারের পক্ষ থেকে ক্রয় করে আনেন।
ঈদে তারকারা কে কী কোরবানি দিচ্ছেন এই নিয়ে ভক্তরাও থাকেন জানার অপেক্ষায়। এবারের কোরবানি ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে এই নায়িকা ঈদের অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। তবে কোড়বানির ক্ষেত্রেও এই নায়িকার প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসও কোরবানি দিচ্ছেন। ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেবেন এই নায়িকা। ইতোমধ্যে সাদা রঙের একটি ছাগল কিনেও এনেছেন তিনি।
অপু বিশ্বাসের পাশাপাশি বুবলীও কোরবানি দিচ্ছেন। এবার জানা গেছে, এই নায়িকা একটি গরু কোরবানি দেবেন।
গরু-ছাগল কাটলে আমার খুব কষ্ট লাগে: মিষ্টি জান্নাত
মালদ্বীপে কী করছেন শাকিবের নায়িকা?
মারধরের ঘটনায় মুখ খুললেন মধুমিতা