পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি ও মাংস কাটার সময় বিভিন্নভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত দেড় শতাধিক। আহতের ঘটনাগুলো ঢাকাসহ আশপাশের এলাকার। আর আহতদের মধ্যে বেশিরভাগই মৌসুমি কসাই ও কোরবানি দাতা এবং তাদের স্বজন।
সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১৫০ রোগী চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নির্ঝর বিশ্বাস জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে রোগী এসেছেন। এদের মধ্যে সিংহভাগই কোরবানির মাংস কাটতে গিয়ে হাত, পা কেটে গেছে। এরমধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ মো. মাসুদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টার মধ্যে ১৫০ জন কোরবানির গরু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে তারা চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের সংখ্যা বাড়তে থাকবে। এই আহতদের মধ্যে এই পর্যন্ত মৌসুমি কসাইয়ের সংখ্যা বেশি।
পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে গরু কাটার সময় নাজিম নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, একজন হুজুর দিয়ে গরু জবাইয়ের সময় তার হাতে আঘাত লাগে। এতে অনেকাংশ কেটে গেছে।
চাঁদরাতে মসজিদে ঢুকে ইমামকে খুন
হাত-পা কেটে হাসপাতালে ছুটছেন ‘মৌসুমি কসাইরা’
গণভবনে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর 