গত ঈদেই রাফি বলেছিলেন, শাকিবের চেয়ার শেষ!

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৪:২৪ পিএম

শাকিবের দিন শেষ, চেয়ার শেষ- এমন মন্তব্য ছিল রায়হান রাফির মুখে ইদুল আজহায়। অথচ এবার ঈদুল আজহায় শাকিবের প্রশংসায় কাটাচ্ছেন এই নির্মাতা। কেননা এই শাকিবকে নিয়েই এবার তার গেম প্ল্যান। ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান। যার নির্মাতা রায়হান রাফি।

শাকিবের একক রাজত্ব ভেঙে দিতে হবে বলেও সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন তরুণ এ নির্মাতা।  বলেছিলেন,‘আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে।’ 

কোরবানি ঈদের পরে রাফি বলেছিলেন,  ‘তার মানে কি আমাদের অডিয়েন্সের কোনো দোষ নাই, একটা পক্ষ আছে তারা চায় এই জিনিসটা বিরাজমান রাখতে যে আমাদের সিনেমা বাদে কারো সিনেমা চলে না। তারাই যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ।’ 

 
তিনি বলেছিলেন, ‘এই ব্র্যান্ডিংটা সারাজীবন চলে, আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে। এইজন্য তারা কী করছে, ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমে করছে। আমি তাদেরকে অনুরোধ করবো এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন।’ 

পরে এই শাকিবকে নানাভাবেই ম্যানেজ করে বানিয়েছেন তুফান। একটি সূত্র মারফত জানা গিয়েছিল, ‘রায়হান রাফি তিন দিন ঘুরেও যখন শাকিবের দেখা পাননি তখনই এমন একজনকে দিয়ে ফোন করিয়েছে রাফি যাকে ইগনোর করা শাকিব খানের পক্ষে সম্ভব না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত