টানা তিনদিন সরকারি ছুটির পর আজ বুধবার থেকে খুলেছে সরকারি অফিস আদালত। কিন্তু এখনো কাটেনি কোরবানির ঈদের আমেজ। ছুটি শেষে প্রথম কর্মদিবস হওয়ায় সরকারি অফিস আদালতেও রয়ে গেছে ঈদের আমেজ। এ ছাড়া বেসরকারি অফিসের অধিকাংশ বন্ধ থাকায় এখনো ব্যস্ত শহরের সেই চিরচেনা রূপে ফেরেনি চট্টগ্রাম নগর।
আজ বুধবার অফিস-আদালত খুললেও শতভাগ উপস্থিতি ছিল না। দূর-দূরান্ত থেকে অফিসে আসতে পারেননি অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। অনেকে ছুটি নিয়ে এখনো রয়ে গেছেন গ্রামের বাড়িতে। একদিন পর আবারও দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় (শুক্রবার ও শনিবার) আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস (রবিবার) থেকে নগরবাসী ফের কর্মব্যস্ত জীবনে ফিরতে পারেন বলে সংশ্লিষ্টরা জানান।
এদিন সরেজমিন দেখা গেছে, সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজি অটোরিকশার উপস্থিতি বেশি ছিল। কিছু গণপরিবহন চললেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমছে। একই অবস্থা দেখা গেছে ধোলাইপাড়, শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা। নগরজুড়ে এখনো চলছে ছুটির আমেজ।
রাজধানীর প্রায় সব ব্যস্ততম এলাকার চিত্রই এখন এমন। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে। শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন, হাইকোর্ট, ধানমন্ডি, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ানবাজার এলাকার সব রাস্তাই এখন ফাঁকা।
তবে এদিনও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। যদিও গত দুদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালমুখী রাস্তায় কিছুসংখ্যক যানবাহন চলতে দেখা গেলেও তা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম।
ফাঁকা শহরে অনেকে রিকশায় করে ঘুরতে বের হয়েছেন। রাজধানীর টিকাটুলী থেকে রিকশায় ঘুরতে বের হওয়া ফয়সাল আহসান বলেন, ঈদে সবচেয়ে ভালো লাগে ঢাকার ফাঁকা রাস্তা। আমরা যারা সারা বছর ঢাকায় থাকি, তারা ঢাকার বাইরে না গেলে খুব একটা ফাঁকা রাস্তা চোখে পড়ে না। শুধুমাত্র ঈদ আসলে ঢাকার রাস্তায় এত স্বস্তি পাওয়া যায়। কোলাহলমুক্ত রাস্তায় পরিবার নিয়ে বের হয়েছি। বেশ ভালো লাগছে।
ফাঁকা ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবাইল টহল টিমের পাশাপাশি চেকপোস্ট জোরদার করা হবে। ফাঁকা ঢাকায় যেকোনো অপরাধ দমনে মাঠ পর্যায়ে থাকবে স্পেশাল টিম।
অধরা-সুমন ফারুকের ‘সুলতানপুর’ হিন্দিতে মুক্তি পেল
মিয়ানমার আক্রমণে এলে আমরা আঙুল চুষবো না : ওবায়দুল কাদের
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত