কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। আজ শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
রাসেলস ভাইপার নিয়ে বিশেষ নির্দেশনা দিল পরিবেশ মন্ত্রণালয়