প্রথম ওভারে ১৫ রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান। এরপরই কমিয়ে আনলেন লেংথ।
জায়গা বানিয়ে খেলতে গিয়ে সোজা ওপরে তোলেন রোহিত শর্মা। মিড অফে অনেকটা সময় পেয়ে ক্যাচটি নিয়েছেন জাকের আলি অনিক। ৩৯ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।
ফেরার আগে ৩ চার ও ১ ছক্কায় ১১ বলে ২৩ রান করেন তিনি। এমন ঝড়ো শুরুতে এবারের বিশ্বকাপে উদ্বোধনী ৩৯ রানের জুটি গড়েন তিনি বিরাট কোহলির সঙ্গে।
ক্রিজে নতুন ব্যাটসম্যান রিশাভ পান্থ। অন্য প্রান্তে কোহলি অপরাজিত আছেন ১৫ বলে ১৯ রান করে।
