বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আইনে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদনও আসেনি।
আজ রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমি জানি খালেদা জিয়ার হৃদরোগের চিকিৎসার জন্য পেসমেকার স্থাপনের প্রক্রিয়া চলছে। তাকে বিদেশে নেওয়ার কোনো আবেদন পাইনি। খালেদা জিয়ার কারাদণ্ড একটি নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে এবং সেই আইনে তাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছেমতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। সেই আইনে তাকে এখন বিদেশ যেতে দেওয়া যায় না।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
সপ্তাহের যে দিন গোসল করেন না শাহরুখ!
সালমানের সঙ্গে বিয়ে হয়েছিল সোনাক্ষীর?