নেত্রকোণার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যাকবলিত এলাকার পানি ধীরে ধরে নামতে শুরু করেছে। তবে এসব এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। পানি নামতে শুরু করায় এলাকায় নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার স্বাস্থ্য সেবা দিতে গঠন করা হয়েছে মেডিকেল টিম।
আজ রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, বন্যার পানি কমতে শুরু করায় মানুষের মাঝে নানা রোগ দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। তাদের স্বাস্থ্যসেবা দিতে ৮৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমগুলো বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যালেট ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে কাজ করছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সংশ্লিষ্ট সবাই সেবা দিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার কলমাকান্দা, সদর, বারহাট্রা ছাড়াও হাওরাঞ্চলের মোহনগঞ্জ, খালিয়াজুরীতে পানিবন্দি মানুষের সংখ্যা কমে প্রায় ১০ হাজারে নেমে এসেছে। যেসব এলাকায় বাড়ির আঙিনা থেকে পানি নেমেছে সেখোনে কাদায় সয়লাব থাকায় ঘর থেকে বের হতে দুর্ভোগে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। গবাদিপশু, শিশু খাদ্যের সংকটের পাশাপাশি সুপেয় পানিরও সংকট রয়েছে।
রবিবার সকাল ৯টা নাগাদ নদ নদীর সর্বশেষ তথ্য জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, কলমাকান্দা পয়েন্টে উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন জনান, বন্যাকবলিত এলাকায় জিআর ১০ মে. টন চাল, নগদ সাড়ে চার লাখ টাকা ও দুই শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পানি কমতে শুরু করায় নতুন করে আর বরাদ্দ দেওয়া হবে না।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, পানিবন্দি এলাকায় প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চলছে। নদ-নদীর পানিও কমছে।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আসা শান্তার রহস্যজনক মৃ/ত্যু
শাকিবের ‘প্রিয়তমা’কে নিয়ে মঞ্চ মাতালেন নিরব