আওয়ামী লীগের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৪:০৮ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২৩ জুন) বিকাল ৩টা ৩৭ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হন তিনি। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে দলীয় সভাপতি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়৷ জাতীয় সঙ্গীত শেষে আওয়ামী প্রধান বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আসন গ্রহণ করেন। 

এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া সমাবেশস্থলে প্রবেশের ক্ষেত্র কয়েক ধাপের নিরাপত্তা ও আর্চওয়ে পার হয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত