দুবাইয়ে জায়েদ খানের হাতে বাংলাদেশের পতাকা

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৪:২৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪’। শনিবার (২২ জুন) আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান।

বাংলাদেশ সময় আজ ভোরে, আজমাইন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে মাতিয়ে তোলেন এই অভিনেতা। 

ঈদুল ফিতরে প্রকাশিত ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’-গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। অন্য একটি ক্লিপে উপস্থিত দর্শকের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে দেখা যায়। জায়েদ খান এ সময় জাতীয় পতাকা তুলে দেন কনসোলার জেনারেল জামাল হোসেনের হাতে।

এর আগে, স্টেজে ওঠার আগ মুহূর্তে প্রীতম ও প্রতীক হাসানের সঙ্গে একটি ছবি দিয়ে জায়েদ লিখেছেন, ‘তিন ভাই, স্টেজে উঠার অপেক্ষায়!’

তার আগের দিন শুক্রবার (২১ জুন) বিকেলে রেডিসেন ব্লু ডেইরা, দুবাই ঈদ উৎসবে অংশ নেন জায়েদ। একের পর এক স্টেজ পারফর্ম নিয়ে জায়েদ আগেই জানিয়েছেন, শো নিয়েই বেশ ব্যস্ত সময় কাটছে। এই ব্যস্ততা বেশ উপভোগ করছি।

দুবাইয়ের এই আয়োজনে অংশ নিতে বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা ছাড়েন আলোচিত এই নায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত