সোনালী ব্যাংকের বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হলো মতিউরকে

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:০৫ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমানকে সোনালী ব্যাংকের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। পর্ষদ সভা শেষে আজ রবিবার (২৩ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক -১ শাখার উপসচিব মকিমা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত