টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সোমবার রাতে ভারত ২৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার এই হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশাও টিকে রইলো।
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় (বাংলাদেশ সময়) সুপার এইটে এক নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এখন বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা হচ্ছে, তারা যদি আগে ব্যাট করে ১৬০ রান করে আর আফগানদের হারায় ৬২ রানে, তাহলে বাংলাদেশ উঠে আসবে গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে।
এর চেয়ে বেশি ব্যবধানে আফগানদের হারালে তো আরো ভালো, তবে -২.৪৮৯ রান রেট থেকে -০.৩৩১ রান রেটকে টপকে যেতে কমপক্ষে ৬২ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে।
যদি আফগানিস্তান আগে ব্যাট করে ১৬০ রান তোলে তবে বাংলাদেশকে জিততে হবে ১২.৫ ওভারের মধ্যে।
আর আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে সরাসরি ৪ পয়েন্ট নিয়েই তারাই খেলবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে অস্ট্রেলিয়া।
গ্রুপে তিন ম্যাচই জিতে ভারত উঠে গেছে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া ২ পয়েন্টে -০.৩৩১ রান রেট নিয়ে আছে দুইয়ে। ২ পয়েন্ট এবং -০.৬৫০ নেট রান রেটে আফগানিস্তান আছে পয়েন্ট টেবিলের তিনে।
বাংলাদেশ দুই ম্যাচ থেকে কোন পয়েন্ট পায়নি। নেট রান রেট -২.৪৮৯। তবে আফগানিস্তানকে ৬২ বা তার বেশি রানে হারালেই দুইয়ে উঠে আসবে বাংলাদেশ। দ্বিতীয় দল হিাসাবে খেলবে সেমিফাইনাল।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশকে টিকিয়ে রাখলো ভারত
৩৭ বছরের মেসির ৩৭ রেকর্ড