এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে আসার পর আফগানিস্তান দলটির সঙ্গে দেখা করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। সেই সময় দলটিকে নানাভাবে উদ্বুদ্ধ করেছিলেন লারা। তাকে কথা দিয়েছিলেন রশিদ খানরা, ‘আপনার কথার মান রাখবো’। এ জন্যই আজ আসরের সেমিফাইনালে উঠেছেন রশিদ-নবিরা।
ম্যাচশেষে অধিনায়ক রশিদ খান বলেন, 'একমাত্র ব্রায়ান লারাই আমাদের সেমিফাইনালে খেলবে বলতে পেরেছিলেন। আমরা তার ধারনাকে সত্যিতে পরিণত করতে পেরেছি। ' বলেন, 'সেমিফাইনাল খেলা আমাদের জন্য স্বপ্নের মতো। আসরের শুরুতেই নিউজিল্যান্ডকে হারানোর মাধ্যমে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল। আজ তা পূরণ হয়েছে।’
আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর রশিদ বলেছিলেন, ‘আমাদের দেশে একটা জিনিসই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটা হলো আমরা যখন ভালো খেলি, কোনো ম্যাচ জিতি।’ আজ বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিতের পরও সে প্রসঙ্গ টানেন রশিদ, ‘বাড়িতে (আফগানিস্তানে) মানুষ ব্যাপকভাবে উদযাপন করছে। এটা আমাদের জন্য অনেক বড় কৃতিত্ব। আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে উপভোগ করতে চান রশিদ, ‘আমাদের খুব পরিষ্কার চিন্তা নিয়ে সেমিফাইনাল খেলতে নামতে হবে। আমরা চেষ্টা করবো পুরোটা সময় উপভোগ করতে।’
তানজিদের লজ্জার রেকর্ড
বাংলাদেশকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান