দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পরপরই দেশ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবে সময় আবেদন করার পরেও নির্ধারিত সময়ে হাজির হননি তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠেছে এখন কোথায় আছেন বেনজীর আহমেদ।
জানা গেছে, দুর্নীতির তথ্য সামনে আসার পরপরই চিকিৎসার নামে সিঙ্গাপুরে পাড়ি জমায় বেনজীর এবং তাঁর পরিবার। সেখান থেকে তাঁরা ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রকল্পের অধীনে বেনজীরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে বেনজীর পর্তুগালে পাড়ি জমান বলে জানা গেছে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন বলে তাঁর ঘনিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রবিবার দুদকে হাজির হওয়ার কথা ছিল বেনজীর আহমেদের। তবে তিনি সেদিন হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠান। পরদিন তাঁর পরিবারের সদস্যদের হাজির হওয়ার কথা থাকলেও তারা হাজির হননি।
দুদকের তলবে সাড়া দেয়নি বেনজীরের পরিবারও, এবার কী হবে?
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে