৫০ কোটি চাইলেন শাকিব খান!

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম

ঈদে মুক্তি পেয়েছে চলচ্চিত্র তুফান। ঈদের পর সিনেমাটি দেখছেন মানুষ, কোথাও আবার দর্শকখরা। সিঙ্গেল স্ক্রিনে দর্শক যদিও নেই। তবে প্রযোজনা সংস্থা বলছে ছবিটি চলছে। এই ছবিও নিয়ে আয়োজন করা হলো স্পেশাল স্ক্রিনিং।

 গতকাল সোমবার (২৪ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা নাবিলা, গাজী রাকায়েত, নির্মাতা রায়হান রাফীসহ সিনেমার কলাকুশলীরা।

প্রদর্শনীর শুরুতে শাকিব বলেন, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম, কখন যাব, কখন সিনেমাটা দেখব। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার দেশের মানুষকে। যারা আমাকে এতো ভালোবাসা দিয়েছেন।

এরপরই পারিশ্রমিক নিয়ে কথা বলেন শাকিব। খানিকটা মজার ছলে বললেন, আমি আগেই বলেছিলাম ‘তুফান’ ১০০ কোটি টাকা বিজনেস করলে লাভের ২৫ শতাংশ আমি পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, তমা মির্জা, প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, ঐশী, রোশানসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত