এইচএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি, দুপুরের খাবারসহ রয়েছে নানা ধরনের সুবিধা

  • সহকারী (স্টোর) পদে জনবল নিয়োগ দেওয়া হবে বসুন্ধরা গ্রুপে
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধাসহ নানারকম সুবিধা দেয়া হবে
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:২৪ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে এফএমসিজি বিভাগ সহকারী (স্টোর) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বসুন্ধরা গ্রুপ।

বিভাগ: এফএমসিজি

পদ: সহকারী (স্টোর)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

অতিরিক্ত যোগ্যতা: স্টোর, জিআরআর রেজিস্টার, আইটেম রক্ষণাবেক্ষণ বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪।

সূত্র: বিডি জবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত