আফগানদের লজ্জা দিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:১৮ এএম

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেমিফাইনালের দল সেই অপবাদ এবার ঘুচলো। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।

সেমিফাইনালের মতো বড় ম্যাচের চাপ সামলাতে পারেনি আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করে ৫৬ রানে অলআউট হয় তারা। জবাবে ৯ উইকেট ও ৬৭ বল হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে বা টি-টোয়েন্টি যে কোন ফরম্যাটেই এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসির ইভেন্টে এবারই প্রথম ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত