মিনডার গোলকে তুলনা করা হচ্ছে ম্যারাডোনার শতাব্দী সেরা গোলের সঙ্গে

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই দুটি গোলই বিখ্যাত হয়ে আছে। একটি গোল 'হ্যান্ড অব গড' তো আরেকটি পেয়েছে শতাব্দীর সেরা গোলের তকমা।

নিজেদের প্রান্তে বল পেয়ে বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু কলেন ম্যারাডোনা। ড্রিবলিংয়ের ভেলকিতে চার ইংলিশ ফুটবলারকে বোকা বানালেন। ডান প্রান্ত থেকে গোলরক্ষককেও ফাঁকি দিয়ে বল পাঠালেন জালে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কোপা আমেরিকাতে জ্যামাইকার বিপক্ষে ইকুয়েডরের তৃতীয় গোলটি করেন আলান মিনডা। গোলটিকে বলা হচ্ছে ম্যারাডোনা গোল। অনেকে তুলনা করছেন ম্যারাডোনার ১৯৮৬ সালে করা ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দী সেরা গোলের সঙ্গে।

প্রতিপক্ষের কর্নারের পর নিজেদের ডি বক্সের কাছ থেকে বল পান মিনডা। মাঠের বাঁ প্রান্ত দিয়ে ৬০ মিটারের বেশি দৌড়ে যান বল পায়ে। তার পেছন পেছন দৌড় দেন দুজন জ্যামাইকান খেলোয়াড়।

একজন মিনডার সঙ্গে গতিতে পাড়েননি। আরেকজন স্লাইড ট্যাকল করলে তাকে এড়িয়ে বল পায়ে ছুটটে থাকেন মিনডা। আরেক জ্যামাইকান খানিক দূরে দৌড়ান। কিন্তু থামানো যায়নি মিনডাকে। জ্যামাইকার গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মিনডা।

তাতে ইকুয়েডর ৩-১ গোলে জেতে ম্যাচটা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত