জুয়ায় ৪৭ কোটি টাকা জিতে উত্তেজনায় অজ্ঞান!

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

সিঙ্গাপুরে ক্যাসিনোতে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ জিতে অচেতন হয়ে পড়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি প্রায় চার মিলিয়ন ডলার জিতেছেন যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি ২৯ লাখ টাকা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে,  এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, ক্যাসিনোতে এক ব্যক্তি একটি ব্যাকারেট টেবিলের কাছে মেঝেতে পড়ে যান। এ সময় সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ভিড় করেন। এক নারী ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অচেতন হওয়ার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি সেরে উঠছেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত