উপহার নেওয়ার অভিযোগে সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর ১ বছরের জেল

  • বড় অংকের উপহার নেওয়ার অভিযোগে সাজা পেয়েছেন সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রী
  • দেশটির ইতিহাসে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সাজা পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩৬ এএম

ন্যায়বিচারে বাধা ও বিশাল মূল্যের উপহার নেওয়ার মামলায় সিঙ্গাপুরের সাবেক পরিবহণ মন্ত্রী সুব্রামানিয়াম ইশ্বরানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

৬২ বছর বয়সী এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন ন্যায়বিচারের বাধা দেওয়া ও তিন লাখ ডলারের বেশি মূল্যের উপহার নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। সেসব মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

দেশটির আদালতে মামলার তত্ত্বাবধানকারী বিচারপতি ভিনসেন্ট হুং জর দিয়েছেন যে, সাবেক এই পরিবহণ মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার সরকারী প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে বিপন্ন করেছে।

তিনি বলেন, ইশ্বরান ধারণা করেছিলেন যে তাকে খালাস দেওয়া হবে।

বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরে সাবেক একজন মন্ত্রীর কারাগারে যাওয়ার ঘটনা বিরল। দেশটির ইতিহাসে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সাজা পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। যদিও সাবেক পরিবহণ মন্ত্রী এস ইশ্বরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত জানিয়েছেন, ৬২ বছর বয়সী ইশ্বরানকে আগামী কয়েক দিনের জন্য জামিনে থাকার অনুমতি দেওয়া হবে এবং সোমবার তার জেলের মেয়াদ শুরু হবে। বিবিসি জানিয়েছেন, চাঙ্গি কারাগারে সাজা ভোগ করতে হবে সাবেক এই মন্ত্রীকে।

এই কারাগারে সাধারণত সিঙ্গাপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয়। এর কারাগারের সেলগুলিতে ফ্যান নেই এবং বেশিরভাগ কয়েদি বিছানার পরিবর্তে খড়ের মাদুরে ঘুমায়।

ইশ্বরানের বিরুদ্ধে মূলত ৩৫টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে দুটি দুর্নীতির, একটি ন্যায়বিচারে বাধা দেওয়ার এবং বাকি ৩২টি একজন সরকারী কর্মচারী হিসাবে মূল্যবান উপহার নেওয়ার অভিযোগ। গত বছরের জুলাই মাসে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠার পর চলতি বছরের জানুয়ারিতে পরিবহনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। 

ইশ্বরান দুজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণ করেন। তার হলেন, আবাসন ও হোটেল ব্যবসায়ী ওং বেং সেং। ওং সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান রেসিং চালুতে সক্রিয় ভূমিকা রাখেন। অপরজন হলেন লাম কক সেং। তিনি তাঁর সাবেক নির্বাচনী ওয়ার্ডের বিভিন্ন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত।

ইসওয়ারানকে তাঁরা ওয়েস্ট এন্ড শোর টিকিট, উড়োজাহাজের ব্যয়বহুল টিকিট, হুইস্কির বোতল, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট ও একটি ব্রম্পটন বাইসাইকেলের মতো উপহার দেন।

সিঙ্গাপুরের মন্ত্রীরা কোন উপহার গ্রহণ করতে পারেন না বা রাখতে পারবেন না যতক্ষণ না তারা সরকারকে উপহারের বাজার মূল্য পরিশোধ করে থাকেন। এছাড়া মন্ত্রীদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে এমন কারও কাছ থেকেও কোন উপহার পেলে তা ঘোষণা দিয়ে জানাতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত