এবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। দুবাই থেকে মাত্র ঢাকায় ফিরেছেন। এর একদিন পরেই আজ রাত ১২ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
নিউইয়র্কে জমজমাট ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-এর ২১তম আসর বসছে আগামী ৩০ জুন রবিবার। কুইন্সের জামাইকায় অ্যামাজুরা হলে অনুষ্ঠিতব্য এ আসরে ১৭ জনকে ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার কথা রয়েছে একঝাঁক তারকার। সে অনুযায়ী আজ রাতে সেখানে যাচ্ছেন তিনি।
গত একবছরে জায়েদ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ প্রায় ১০টি দেশে শো করতে গিয়েছিলেন। আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
জায়েদ খান বলেন, আজ রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছি। এর আগের বারও একই আয়োজনে অংশ নিয়েছিলাম। তবে এবার গতবারের চেয়ে দর্শকদের বেশি বিনোদিত হবে আশা করছি। আর এই ক বছরে বিভিন্ন দেশে ঘুরেছি সব জায়গার বাঙালিরা আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
তবে জায়েদ খান শুধু নিউ ইয়র্ক নয়, সেখান থেকে চলে যাবেন কানাডায়। এরপর ফিরবেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেখান থেকে যাবেন ফ্লোরিডায়। বলা যায় এবারের ট্যুর বেশ লম্বাই হবে।
এ বিষয়ে জায়েদ খান বলেন, আসলে উত্তর আমেরিকার বাঙালিরা আমাকে পছন্দ করে। ফলে বেশ যুক্তরাষ্ট্রের পর আমাকে কানাডা যেতে হবে। আমেরিকায় একাধিক আয়োজন রয়েছে। দেখা যাক কতটুকু করতে পারি।
এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকার কথা রয়েছে সুপারস্টার শাকিব খান, মৌসুমী, চঞ্চল চৌধুরী, তাহসান খান, মেহজাবিন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, মিলা ইসলাম, ইয়াসমীন লায়লা, মন্দিরা চক্রবর্তী, দর্শরা বণিক ও দিনাত জাহান মুন্নীর।
১৫ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন প্যারিস হিলটন
বিয়ে করে ফেলেছেন দেব-রুক্মিনী?