নাটোরের সিংড়ায় এক অটোরিকশা চালককে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। রিকশাচালকে পেটানোর ২ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সিংড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজা। ভুক্তভোগী ওই রিকশাচালক নাম মো. হারুন আলী সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাইশা গ্রামের বাসিন্দা।
ভিডিওতে দেখা যায়, রিকশা নিয়ে চালক হারুন আলী দমদমা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় চালক উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে পৌঁছালে এএসআই মো. সেলিম রেজা রিকশা থামান। এরপর এএসআই ও এক পুলিশ কনস্টেবলসহ তিনজন তার রিকশায় উঠে বসেন। এবং তাদের সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। এ সময় চালক এসআইকে বলেন, স্যার মিটারের তার সংযোগ লুজ হয়ে গেছে, গাড়ি যাচ্ছে না। অনেক কষ্টে আমি হাত দিয়ে তার ধরে এ পর্যন্ত এসেছি। এ সময় অকথ্য ভাষায় চালককে গালিগালাজ করতে থাকেন তিনি। এক পর্যায় এএসআই টস লাইট দিয়ে চালকের মাথায় আঘাত। পরে চালককে মারধর করতে দেখা গেছে। এ সময় চালকের কান্নায় আশপাশের লোকজন জড়ো হলে সবাইকে ধমক দিয়ে সরিয়ে দেন এএসআই। এরপর চালক ওই এএসআইসহ তিনজনকে রিকশায় নিয়ে যেতে বাধ্য হন।
এ বিষয়ে ভুক্তভোগী ওই অটোরিকশাচালক মো. হারুন আলী বলেন, রাতে দমদমায় আমার রিকশার মিটারের তার ছিঁড়ে যায়। আমি এক হাত দিয়ে তার চেপে অনেক কষ্টে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। এসময় কোর্ট মাঠ পার হলে দুই পুলিশসহ তিনজন রিকশা থামায়। তারা আমাকে বলে, তোক সিগন্যাল দিলাম, তুই দাঁড়ালি না কেন। আমি বললাম, আমি বুঝতে পারিনি স্যার। আমার গাড়ির মিটারের একটি তার ছিঁড়ে গেছে তাই মেরামত করতে সিংড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। এসময় তিনজন আমার রিকশায় চড়ে বলে থানায় চল। এরপর আমাকে ওই এএসআই পুলিশ অনেক মারধর করতে থাকেন। পরে আমার নষ্ট গাড়িতে তিনজন উঠে জোর করে আমাকে দিয়ে টেনে সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যায়। আমরা গরীব মানুষ বলে কি আমাদের কোনো বিচার নেই।
এ বিষয়ে এএসআই মো. সেলিম রেজা পাল্টা প্রশ্ন করে বলেন, আমি কেন রিকশাচালককে মারধর করবো? সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এ বিষয়টি আমি খতিয়ে দেখবো।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দীপিকার পর মা হচ্ছেন ক্যাটরিনা? মুখ খুললেন ভিকি কৌশল
আগামী বছরের এইচএসসি পরীক্ষা এপ্রিল থেকে নেওয়ার পরিকল্পনা
পরীক্ষা দেওয়ার দাবিতে ২৫ এইচএসসি পরীক্ষার্থীর কলেজে বিক্ষোভ