শেষ ১০ ওভারে প্রোটিয়াদের চাই ৯৬ রান

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:০৮ পিএম

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৭২ রান তাড়া করে ১৭৩ রানের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে ট্রফি ঘেরে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দক্ষিণ আফ্রিকার শিরোপ জিততে হলে সেই রেকর্ড ভেঙে করতে হবে ১৭৭ রান।

বিরাট কোহলির ফিফটির সঙ্গে অক্ষর প্যাটেল ও শিবাম দুবের ঝড়ে ৭ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। রান শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। জাসপ্রিত বুমরার চোখধাঁধানো ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রেজা হেনড্রিকস। এক চারে ৫ বলে ৪ রান করে ফিরলেন হেনড্রিকস। ৭ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের তৃতীয় ওভারে আর্শদিপ সিংয়ের অফ স্টাম্পের বাইরের বলটিতে ব্যাট চালিয়ে দেন এইডেন মার্করাম। হালকা বেরিয়ে যাওয়া বলটি ব্যাটের কানায় লেগে বন্দি হয় ডানদিকে ঝাঁপিয়ে পড়া ঋশভ পান্তের গ্লাভসে। তিনিও ১ চারে ৫ বলে ৪ রান কন। ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর প্রোটিয়াদের হাল ধরেন কুইন্টন ডি কক ও ত্রিস্টান স্টাবস।

৩৮ বলে ৫৮ রানের জুটি গড়েন দুজন। এ জুটি ভাঙেন অক্ষর। ৩ চার ও ১ ছয়ে ২১ বলে ৩১ রান করা স্টাবসকে বোল্ড করে ফেরান অক্ষর। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ দাঁড়ায় প্রোটিয়াদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত