সূর্যকুমার যাদবের ক্যাচে বিশ্বকাপ জিতল ভারত, কথাটা বললে বোধহয় ভুল হবে না। ইনিংসের ২০ ওভার করতে এলেন হার্দিক পান্ডিয়া। স্ট্রাইকে ছিলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার দরকার ১৬ রান।
প্রথম বলটা খুব একটা আহামরি করেননি হার্দিক পান্ডিয়া। লং অন দিয়ে ছক্কা মারতে যান মিলার। ঠিকমতো ব্যাট এবং বলের সংযোগ হয়নি। তবু ছক্কা হয়েই যাচ্ছিল। কিন্তু অবিশ্বাস্য ক্যাচ ধরেন সূর্য।
দৌড়ে এসে লং-অফের বাউন্ডারিতে বলটা ধরেন। কিন্তু তিনি বাউন্ডারির বাইরে চলে যাবেন বুঝতে পেরে বলটা শূন্যে ছুড়ে দেন। তারপর বাউন্ডারির মধ্যে ঢুকে পড়েন। বলটা ধরার জন্য লাফিয়ে মাঠের মধ্যে ঢুকেন এবং ক্যাচটি ধরেন।
মিলার আউট না হলে ভারত হেরে যেতে পারতো ম্যাচটা। ওই ক্যাচটাই ম্যাচের ভাগ্য পালটে দেয়।
ওই ক্যাচের ফলে ১৯.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬১ রান। জয়ের জন্য পাঁচ বলে ১৬ রান আর নিতে পারেনি প্রোটিয়ারা। ভারত জেতে ৭ রানে।
বিশ্বকাপ জিতে রোহিতও অবসরের ঘোষণা দিলেন