জাসপ্রিত বুমরাকে ভারতের ইতিহাসের সেরা পেসার বললে কারও হয়তো আপত্তি থাকবে না। এবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর তিনি। যা তাকে এবারের টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও এনে দিয়েছে।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন কোহলি তবে বুমরা আবদান কী? ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৭তম ওভারে করা বুমরার স্পেলটি। প্রোটিয়াদের জয়ের জন্য ১৮ বলে তখন মাত্র ২২ রান দরকার, আক্রমণে এসে মাত্র ২ রান দিয়ে মার্কো জানসেনের উইকেট তুলে নেন। তাতে চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার ওপর।
পুরো টুর্নামেন্টেই বুমরা সবচেয়ে মিতব্যয়ী (ন্যূনতম সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে) বোলিং করেছেন।
এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে বল করে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেছেন বুমরা। তার সামনে আছেন কেবল ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং (দুজনেই সমান ১৭ উইকেট)।
তবে দলের প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দেওয়া প্রয়োজনীয় ব্রেকথ্রু এনে দেওয়া এবং ৪.১৭ ইকোনোমিতে অন্য সবার চেয়ে এগিয়ে বুমরাই।
বুমরা জানিয়েছেন তার সফলতার গল্পও। টুর্নামেন্টসেরা বুমরা বলেন, 'পুরো টুর্নামেন্টে বল বাই বল চিন্তা করে এগিয়েছি। মাঝেমধ্যে আবেগও এসে দাঁড়িয়েছে, তবে সবকিছুর পর আমরা কাজটা সম্পন্ন করেছি৷ সঠিক লেংথে বল ফেলা এবং তার সঙ্গে রিভার্স সুইং, যার বাস্তবায়ন করতে পেরে আমি খুশি।'
ফাইনাল হেরে মার্করাম বললেন, 'কষ্ট লাগছে তবে গর্বিত'
সূর্যকুমারের যে ক্যাচে বিশ্বকাপ জিতলো ভারত
লাউতারোর জোড়া গোলে গ্রুপসেরা আর্জেন্টিনা