কোপা আমেরিকাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। লাউতারোর করা প্রথম গোলটি হওয়ার আগে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মিলে বল পায়ে রেখেছেন প্রায় এক মিনিটের মতো (৫৪ সেকেন্ড)। এ সময় তারা মোট ১৬ পাসে আস্তে আস্তে বল বাড়ান আক্রমণভাগে।
১৬তম পাসটি (থ্রু বলের মতো করে) দেন ডি মারিয়া, বক্সে থাকা লাউতারো মার্তিনেজকে। লাউতারো বল ধরে বক্সের ভেতর আরও এগিয়ে পেরুর গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ মারেন। বল জড়ায় জালে।
গোলটি করে উদযাপনের সময় ডাগআউটে থাকা মেসির কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন লাউতারো মার্তিনেজ। ম্যাচ শেষে লাউতারো জানিয়েছেন এই গোল তিনি মেসিকে উৎসর্গ করেছেন।
লাউতারো বলেন, 'লিও ঠিক আছেন। আমরা আশা করছি সে পরের ম্যাচে খেলবেন। আমি গোল তাকে উৎসর্গ করেছি কারণ, আমি জানি লিও (মেসি) আমাদের কাছে কি।'
ডানপায়ে অ্যাডাক্টর ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি মেসি।
কোপা আমেরিকাতে গ্রুপপর্বে তিন ম্যাচই জিতে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
সর্বোচ্চ উইকেট না পেয়েও যে কারণে বিশ্বকাপসেরা বুমরা
লাউতারোর জোড়া গোলে গ্রুপসেরা আর্জেন্টিনা