বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (২৯ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৯৫০ জন অর্থোপেডিক চিকিৎসক এই নির্বাচনে অংশ নেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. হামিদুর রহমান এবং সদস্য হিসেবে ছিলেন ডা. মো. শামীমুল কবীর এবং ডা. মো. মারুফ আল-হাসান।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ডা. কাজী শামীম উজ্জামান ৪০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তিনি বর্তমানে নিটোরের পরিচালক। একইসঙ্গে ডা. মো. জাহাঙ্গীর আলম ৬৪৮ ভোট মহাসচিব নির্বাচিত হন। তিনিও নিটোরে কর্মরত রয়েছেন।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার মধ্যে ২ জন। তারা হলেন- ডা. আবু জাফর চৌধুরী এবং ডা. সারওয়ার ইবনে সালাম। ঢাকার বাইরে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আরও ২ জন। তারা হলেন- ডা. মো. মিজানুর রহমান চৌধুরী ও ডা. মো. মেহেদী নেওয়াজ।
এ ছাড়া নির্বাচনে কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ পদে ডা. মো. আব্দুস সবুর, যুগ্ম-মহাসচিব পদে ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক পদে ডা. মোল্লা মিজানুর রহমান, অফিস সম্পাদক পদে ডা. রিপন কুমার দাস, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে ডা. রাজীব আহমেদ, সায়েন্টিফিক সম্পাদক পদে ডা. মোহাম্মদ খুরশেদ আলম এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন ১১ জন। তারা হলেন- ডা. রামদে রাম কাইরি, ডা. এম. আমজাদ হোসেন, ডা. মো. আনিসুর রহমান লাবু, ডা. মো. ইকবাল কাভী, ডা. মো. আনোয়ারুল ইসলাম, ডা. মো. সুবীর হাসেন, ডা. এ. এস. এম. নুরুল আলম সিদ্দিকী, ডা. শুভ প্রসাদ দাস, ডা. মো. আসাদুজ্জামান (আজাদ), ডা. ও. জেড. এম. দস্তগীর ও ডা. মোহাম্মদ তানভীর আশরাফ।
আহমদ ছফার শান্তির নোঙর
সাগর-রুনি হত্যা: ১০৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন
পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন রাসেল