গত মৌসুমে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সেবার তিনি ছিলেন কলম্বো স্টাইকার্সের অংশ। এবারের নিলামে থাকতে হয় বসে, কোনো দল পাননি শরিফুল। তার পরও কপাল খুলেছে তার। ক্যা্ন্ডি ফ্যালকনসের বদলি খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার সুযোগ পেয়েছেন শরিফুল।
আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে আর কিছু করার নেই। খুব আশা ছিলাম যে একটা ম্যাচ হলেও খেলব, সুতরাং ওখানে একটু কষ্ট লাগা আর কি
-শরিফুল ইসলাম
ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী ছিটকে গেছেন এলপিএল থেকে। তার বিকল্প হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে সুযোগ পেয়েছেন শরিফুল। বিসিবিও এনওসি দিয়েছে তাকে। আজ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা রওনা হয়েছেন তিনি। তার আগে বিমানবন্দরে বিশ্বকাপ সফর নিয়ে তিনি বলেন, ‘আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে আর কিছু করার নেই। খুব আশা ছিলাম যে একটা ম্যাচ হলেও খেলব, সুতরাং ওখানে একটু কষ্ট লাগা আর কি। আর এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব নিজের সেরাটা যেন দিতে পারি। অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সেক্ষেত্রে এখানে ম্যাচ খেলে যাতে আগের মত আবার কাম ব্যাক করতে পারি।'
১ জুলাই শুরু হওয়া এলপিএলে শরিফুলের দল ক্যান্ডি এর মধ্যে ২টি ম্যাচ খেলে ফেলেছে, ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। শরীফুল ছাড়াও এবারের এলপিএলে খেলছেন আরও তিন বাংলাদেশি—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। মোস্তাফিজ ও হৃদয় খেলছেন দাম্বুলা সিক্সার্সের হয়ে, তাসকিন কলম্বো স্ট্রাইকার্সে।
