চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজতখানায় এক আসামি আত্মহত্যা করেছেন। তার নাম মো. জুয়েল (২৬)।
আজ বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার আব্দুল মালেক ওরফে আব্দুল মাবুদের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, পরোয়ানামূলে গত সোমবার জুয়েলকে গ্রেপ্তার করে থানার হাজতখানায় রাখা হয়। গতকাল মঙ্গলবার ভোর ৬টা ২৫মিনিটে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেতরের দেয়ালের ওপরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে।
