আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের আলোচনা স্থগিত

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০:৫২ এএম

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৃহস্পতিবার সকাল ১১টায় আলোচনায় বসার কথা থাকলেও তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

মুঠোফোন তিনি বলেন, আজকে সকালে আলোচনা হওয়ার কথা ছিল। তবে তা সাময়িক স্থগিত করা হয়েছে।

কবে নাগাদ ফের আলোচনা হতে এমন প্রশ্নে তিনি বলেন, নির্দিষ্ট করে দিন-তারিখ ঠিক করা হয়নি। তবে শিগগিরই হবে বলে জানান তিনি।

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইসঙ্গে একই দাবিতে কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত