ময়মনসিংহের নান্দাইলে মুহতামিমের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুল্লাহকে (২৬) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ দত্তপুর গ্রামে মাদরাসাতুল মাদীনা ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে মাওলানা কেফায়েত উল্লাহ্ মাদরাসাতুল মাদীনা ক্যাডেট মাদ্রাসা স্থাপন করেন। তার ছোট ভাই মাওলানা খলিলুল্লাহ্ মাদ্রাসার নায়েবে মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করেন।
ভুক্তভোগী ছাত্রের বাবা মাইক্রোচালক মানিক মিয়া জানান, ‘আমি বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে ছেলেকে খাবার দিতে গেলে ছেলে আমাকে ডেকে নিয়ে বলে আব্বা হুজুর আমাকে খারাপ কাজ করে। তাৎক্ষণিক আমি বিষয়টি অন্য ছাত্রদের জিজ্ঞেস করলে সত্যতা পাই। তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। বাড়িতে গিয়ে ঘটনা জানালে এলাকার লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেয়। তিনি আরও জানান, ঘটনা কাউকে বললে ছেলের জিহ্বা কেটে ফেলার ভয় দেখিয়ে একাধিকবার এই কাজ করেছে এই চরিত্রহীন হুজুর।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, আমি ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। রাতেই ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ কাঁঠালের দিন
২ সেনাসহ মিয়ানমারের ট্রলার ভিড়ল সেন্টমার্টিনে