ব্রাজিলের সঙ্গে যা হয়েছে সব ‘উরুগুইয়ান স্টাইলে’

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে গুঁড়িয়ে কোপা আমেরিকার টাইব্রেকার নিশ্চিত করে ফেলেছে উরুগুয়ে। গোলশূন্য মূল ম্যাচের পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় মার্সেলো বিয়েলসার দল। সেমিফাইনালে ওঠার তৃপ্তির সঙ্গে উরুগুয়ে কোচ আনন্দিত ব্রাজিলের বিপক্ষে নিজেদের ঘরনার পারফর্ম্যান্স করতে পারায়।

ম্যাচ শেষে বিয়েলসা বলেন, “(ব্রাজিলের বিপক্ষে ম্যাচে) যা কিছু হয়েছে, সব উরুগুইয়ান স্টাইলে হয়েছে। কারণ ফুটবলাররা মাঠে দলের জন্য নিজেদের সর্বোচ্চটা উজার করে দিয়েছে। গোলের খুব কম সুযোগ আসা ম্যাচ ছিল এটি। প্রতিদ্বন্দ্বিতা ছিল খুব উঁচুতে। দুই দলের ব্যবধান খুবই কম ছিল। এমনকি বল দখলেও পার্থক্য বেশি ছিল না। এক খেলোয়াড় হারানোর পর, আমরা নিজেদের রক্ষণেই মনোযোগ দিয়েছিলাম।”

“সেই ফল (গোলশূন্য ড্র) ধরে রাখার মাধ্যমে দলের ফুটবলাররা উরুগুয়ের নিজস্ব ঘরানার ফুটবল দেখিয়েছে। পেনাল্টি শুটআউটে তারা খুবই শান্ত ছিল। সেখানে শুধু নিখুঁত থাকলেই হয় না, দৃঢ়তাও ধরে রাখতে হয়। রক্ষণাত্মক খেলার চেয়ে আক্রমণাত্মক খেলার দিকেই আমার ঝোঁক বেশি। তবে আজকের মতো আঁটসাঁট ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি এবং রক্ষণেও ভালো করেছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত