শ্রীলঙ্কার কিংবদন্তী ও সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে অন্তবর্তীকালিন কোচ করা হয়েছে। আসন্ন ভারত ও ইংল্যান্ড সিরিজে তার অধীনে খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পদত্যাগ করেন। তারপর থেকে কোচ শূন্য ছিল শ্রীলঙ্কা। তবে আসন্ন সিরিজের আগেই অন্তবর্তী কোচ হিসেবে জয়সুরিয়ার নাম ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
জাতীয় দলের জার্সিতে তিনি ১১০ টেস্ট, ৪৪৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছন। তিন ফরম্যাট মিলিয়ে আছে তার ২০ হাজার রান। ঝুলিতে আছে ৪২ ফিফটি ও ১০৩ ফিফটি। ওয়ানডেতে ১৮৯ ও টেস্টে ৩৪০ রানের সর্বোচ্চ ইনিংসে সমৃদ্ধ এক ক্যারিয়ারের ইতি টেনেছিলেন।
