‘উরুগুয়েকে সম্মান দিয়ে কথা বলবে’- পেরেইরাকে সুয়ারেজ

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৫:৪১ পিএম

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে উরুগুয়ে ফুটবল দল নিয়ে আক্রমণাত্বক মন্তব্য করেছিলেন ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। কিন্তু টাইব্রেকারে ব্রাজিলের পরাজয়ে তিনি বেশ বিপদেই পড়েছেন। অন্যদিকে মুখ খুলেছেন লুইস সুয়ারেজ। বেশ কড়া ভাষাতেই জবাব দিয়েছেন পেরেইরাকে।

ব্রাজিলের ৯টি কোপা শিরোপার বিপরীতে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে ১৫টি কোপা শিরোপা জিতে শীর্ষে আছে উরুগুয়ে। কিন্তু রবিবারের ম্যাচের আগে পেরেইরা বলেছিলেন, ব্রাজিলের মতো দল পাওয়া উরুগুয়ের জন্য স্বপ্ন। তার ভাষায়, “উরুগুয়ে জাতীয় দল খুবই ভালো, তবে আপনি যদি নামগুলো দেখেন, আমাদের মতো একটা দল তাদের জন্য স্বপ্ন।”

ব্রজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারানোর পর পেরেইরাকে জবাব দিয়ে অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেন, “আমাদের বিশ্বের সেরা মিডফিল্ডার আছে, শীর্ষ পর্যায়ের খেলোয়াড় আছে। উরুগুয়েকে নিয়ে কথা বলতে হলে আপনাকে অবশ্যই একটু বেশি সম্মান করতে হবে। উরুগুয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে।

অবশ্য ম্যাচের পর পেরেইরাও দাবি করেছেন, তিনি উরুগুয়ে দলকে অসম্মান করে কিছু বলেননি, “আমি শুধু বলেছিলাম যে, (উরুগুয়ে দলটি) আমার ভালো লেগেছে এবং আমাদের খেলোয়াড়েরা আরও ভালো। এখন এটাকে ব্যবহার করে যদি তারা সুবিধা নিতে চায়, তাহলে যা খুশি তাই করতে পারে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত